স্টাফ রিপোর্টার : ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চামেলী বেগম (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গুড়ার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাংগালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি চালক সহ আরো চার যাত্রী আহত হন। নিহত চামেলী বেগম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাহজাদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, টেবুনিয়া-বাঘাবাড়ি সড়কের রাংগালিয়া গ্রামে ফরিদপুরগামী একটি সিএনজি অটোরিকশা অপর একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী চামেলী বেগম ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় সিএনজি দুমড়ে মুছড়ে গিয়ে চালকসহ আরো চার যাত্রী মারাত্মক আহত হন। মুমূর্ষ অবস্থায় এসব যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও সিএনজি থানায় নিয়ে যায়। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ৬ জন মারাত্মক আহত হয়। আহতরা হলেন নাছিমা খাতুন (৫০), জিলহক (৪২), তাওহীদা খাতুন (৯), নুরজাহান জাহান (৫২), খাইরুল ইসলাম (৩২) ও অটোরিকশা চালক আব্দুল জলিল (৪৫)। আহতদের বাড়ি পাশ^বর্তী চাটমোহর, আটঘরিয়া ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ও আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাংগালিয়া গ্রামের বাসিন্দা রুবিউল করিম বলেন, দুর্ঘটনায় কবলিত সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করতে রাস্তার ডান পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই সিএনজির। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনাটার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাকো সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। আরো একাধিকজনের অবস্থা আশঙ্কজনক। ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা গেলেও চালক পালিয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
