স্টাফ রিপোর্টার : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও সদর আসনের টানা চার বারের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের জন্মদিন পালন করেছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখা। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে কেককাটা, শীত বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। এসময় উপস্থিত অতিথিদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটা হয় এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে গোলাম ফারুক প্রিন্স এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ^াস, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
