আটঘরিয়া প্রতিনিধি : স্বামীর ওপর অভিমান করে বৃষ্টি রানী (২০) নামের এক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। সে আতাইকুলা থানার মাধপুর গ্রামের রনজিত রায়ের মেয়ে। এঘটনায় বৃষ্টির স্বামী অমিত রায়কে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলা সঞ্চয়পুর গ্রাম তার শ^শুর বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে এলাকাগত তথ্যানুসন্ধানের বরাত দিয়ে থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম জানান, চাঁদভা ইউনিয়নের সঞ্চয়পুর গ্রামের অনুকূল রায়ের ছেলে অমিত রায় (২৮) এর সাথে আতাইকুলা থানার মাধপুর গ্রামের রনজিত রায়ের মেয়ে বৃষ্টির (২০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে সংসার জীবন ভালোই চলছিল। হঠাৎ ঘটনার দিন দুপুরে স্বামীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
