এফএনএস স্পোর্টস: নিউজিল্যান্ডের মাটিতে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সেরা পারফরমার ছিলেন শরিফুল ইসলাম। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করা বাঁহাতি এই পেসার হন সিরিজসেরাও। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি এবার আইসিসির র্যাঙ্কিংয়েও পেলেন শরিফুল। গতকাল বুধবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন তিনি। তিন ম্যাচ সিরিজে মাত্র ২টি উইকেট পেলেও র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। কাটার মাস্টার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই এখন শীর্ষে। আগের সপ্তাহে শীর্ষে ছিলেন সাকিব। তবে নিউজিল্যান্ড সফরে না থাকায় ছয় ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন সাকিব। শেখ মেহেদী হাসান ২৯, তাসকিন আহমেদ ৩৩, নাসুম আহেমদ ৩৫ আর হাসান মাহমুদ আছেন ৪৩ নম্বরে। ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি এখন ৩২ নম্বরে। লিটন দাস দুই ধাপ পেছালেও দেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে (২৩)। আফিফ হোসেন তিন ধাপ পিছিয়ে ৬৬ এবং সাকিব ৬ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৭০তম অবস্থানে। এদিকে ২০২২ সালের মার্চের পর প্রথমবার টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন ভারতের বিরাট কোহলি। সেঞ্চুরিয়ন টেস্টে দুই ইনিংসে ৩৮ ও ৭৬ রান করা এই ব্যাটার এখন আছেন ৯ নম্বরে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
