এফএনএস বিনোদন: অ্যাপোলো ১১ এর ৫০তম বার্ষিকী উদযাপনের মধ্যেই চাঁদে পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে নাসা। চলতি বছরে এই ভ্রমণের জন্য তারা ‘মুন টিউনস’ শিরোনামের একটি বিশেষ প্লেলিস্ট তৈরি করেছে। ওই প্লেলিস্টে জায়গা পেয়েছে বিটিএসের ৩টি গান। সামরিক প্রশিক্ষণের জন্য গত বছর থেকে বিরতিতে আছেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্যরা। বিটিএসের সাত সদস্যের মধ্যে আরএম, জিমিন, ভি এবং জাংকুক গত মাসে সামরিক বাহিনীর প্রশিক্ষণ শুরু করেন। তবে দীর্ঘ বিরতিতে থেকেও ইতিহাস গড়ে চলেছে বিটিএস। নাসার প্লেলিস্টে থাকা ৩টি গানের মধ্যে একটি আরএমের (কিম নাম-জুন) একক গান ‘মুনচাইল্ড’। এ ছাড়া রয়েছে স্পেস-থিমের আরও দুই গান-‘মাইক্রো কসমস’ ও ‘১৩৪৩৪০’। আরএম একমাত্র কে-পপ শিল্পী যারা একক গান মহাকাশ ভ্রমণের প্লেলিস্টে রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
