স্টাফ রিপোর্টার : পাবনা-৩ আসনে নৌকার প্রার্থী মকবুল হোসেনের পক্ষে নির্বাচনী পথসভায় হুমকি ও উস্কানীমূলক বক্তব্য দেয়ায় চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম নজরুল ইসলাম কে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে এস এম নজরুল ইসলামকে শোকজ নোটিশ দেয়ার তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ মো: তাজউল ইসলাম। শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৯ ডিসেম্বর চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামে নৌকা প্রতীকের পক্ষে এক নির্বাচনী পথসভায় আপনার নির্ধারিত বক্তব্য প্রদানকালে আপনি বলেছেন যে, ‘ট্রাকে উঠে নৌকার তলা ফুটা করার চেষ্টা করলে পরিণাম ভয়াবহ হবে’ এবং ‘বিএনপির ভাই ভাইস্তেদের উদ্দেশ্যে বলি, ‘যদি আপনারা আপনাদের নেতার কথা মানেন, তাহলে ভোট কেন্দ্রে না গেলেই ভালো। যদি কেন্দ্রে যান তাহলে রামনগরের বুথ আর দোলং এর বুথ আলাদা করে দিবো। এই ভোট গুনে নিবো, বুঝে নিবো।’ যা বিভিন্ন গণমাধ্যমে ২ জানুয়ারি প্রকাশিত হয়েছে এবং আপনার নিজের ফেসবুক পেজেসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। আপনার উক্তরূপ বক্তব্য ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার বিষয়ে হুমকি ও উস্কানীমূলক বক্তব্য মর্মে দৃষ্ট হয়। আপনার উক্তরূপ কার্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা ৭০ পাবনা-৩ (চাটমোহর -ভাঙ্গুড়া-ফরিদপুর) অধিক্ষেত্রের মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং (১৫৫) এর অনুচ্ছেদ ৭৭ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ (ক) এর লঙ্ঘন মর্মে আপাতদৃষ্টিতে প্রতীয়মাণ হয়েছে। উক্তরূপ আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী ৪ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
