এফএনএস স্পোর্টস: আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ফিরতি সফরে অধিনায়কের ভূমিকায় তাঁকে দেখা যাচ্ছে না। সাকিবের জায়গায় আপৎকালীন অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত। কয়দিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, সাকিব ফিরলে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন। গতকাল শুক্রবার সংবাদমাধ্যমের সামনে অবশ্য জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবের সঙ্গে আলোচনা করবেন তাঁরা, ‘সাকিব অধিনায়কত্ব করবে কি করবে না বা শান্তকে আমরা দেব কি না এই সিদ্ধান্তগুলো আসবে ক্রিকেট বোর্ড থেকে। সাকিব অধিনায়কত্ব করে যাচ্ছিল বলে বলেছি, সাকিব এখনো আমাদের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা কোনো সমস্যা না। অবশ্যই তার সঙ্গে আমরা আলাপ আলোচনা করব, সাকিবের পরিকল্পনা জানবো। সেটা জানার পরই বুঝতে পারব আগামীতে কে দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব করবে।’ জালাল ইউনুস আরো যোগ করেন, ‘দেখুন, সাকিব চালিয়ে যাবে কি যাবে না সেটা পরের কথা। অধিনায়ক হিসেবে সাকিবকে আমাদের দায়িত্ব দেওয়া ছিল। যেহেতু সাকিবের চোট ছিল তাই যেতে পারেনি। সে নিজেও বলেছে। হয়তো নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল, প্রথমদিকে ওয়ানডে খেলে হয়তো চলে আসতো। কিন্তু সেটা পারেনি চোটের কারণে। তার মানে সে যদি থাকত, অধিনায়কত্ব করত। যেহেতু চোটের কারণে সে যেতে পারিনি তাই শান্ত অধিনায়কত্ব করছে। শান্তকে আমরা আগামী সিরিজ পর্যন্ত দিয়েছি।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
