সুজানগর প্রতিনিধি : আপেল মাহমুদ (৩০) নামে এক ভুয়া পুলিশের প্রতারণার শিকার হয়েছে মাহিয়াা খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় সুজানগর থানা পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে প্রতারক ওই ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে। প্রতারক ভুয়া পুলিশ জেলার ফরিদপুর উপজেলার মধাপাড়ার বাকী বিল্লার ছেলে আর মাহিয়া খাতুন সুজানগরের নওগ্রামের মাসুদ মন্ডলের মেয়ে। মাহিয়া উদয়পুর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী। জানা যায়, ৪/৫মাস আগে মোবাইল ফোনে মাহিয়াার সাথে আপেল মাহমুদের পরিচয় হয়। এ সময় আপেল মাহমুদ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে তার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে এবং কিছুদিনের মধ্যেই তারা পরিবারের অজান্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও আপেল মাহমুদ মাহিয়াকে তার বাড়ি কিংবা কর্মস্থলে না নিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এর কিছুদিন পর মাহিয়ার পরিবার জানতে পারে আপেল মাহমুদ একজন ভবঘুরে বেকার এবং ইতিপূর্বেও সে এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে আরো দুটি বিয়ে করেছে। এরই একপর্যায়ে গত বৃহস্পতিবার বিকেলে সে মাহিয়াদের বাড়িতে আসলে পরিবারের সদস্যরা সুজানগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন এ ব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে ও পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
