স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার চাটমোহরে ভোট গ্রহণ কর্মকর্তাদের দু’দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এদিন সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল হাইস্কুলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহবুবুর রহমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা খাতুন, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভোট গ্রহণ কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য সততা এবং নিষ্ঠার সাথে পালন করার আহবান জানান। আজ এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
