আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি উল্লেখ করে নির্বাচন বর্জন করার লক্ষ্যে সদরের দোগাছী বাজার এলাকায় গতকাল বিকালে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে দোগাছী বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন স্বপন। কর্মসূচিতে বিএনপি নেতা মহিবুল ইসলাম টুটুল, মনিরুজ্জামান ভুট্রো, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মীর সানজিদ প্রান্ত, ছাত্রনেতা জাফর, রিশাদ, রিয়েল, সোহানসহ স্থানীয় নেতাকর্মী অংশ নেন। লিফলেট বিতরণকালে ও পথসভায় তারা জনগনকে এই একতরফা নির্বাচনকে প্রত্যাখান করার আহবান জানান। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
