মাসুদ রানা : আমরা সকলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পতাকা তলে সমবেত হই। আমার পিতার অসমাপ্ত রাস্তা ঘাট শিক্ষা প্রতিষ্ঠানসহ অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই। আমার পিতার নেতৃত্বে ও কাজের কারনেই আমাকে আপনাদের মনে পড়বে। নৌকাকে বিপুলভোটে জয়ী করুন, আমি শামছুর রহমান শরীফ ডিলুর ছেলে, আমার পিতা মানুষের কল্যাণে কাজ করে গেছেন, তিনি কখনো কোনো অন্যায়ের কাছে মাথানত করেননি, মানুষের খেদমতে জীবনের শেষদিন অবধি কাজ করে গেছেন তিনি। আমিও কখনো কোনো অন্যায় কাজ করবো না ইনশাল্লাহ। আপনাদের সুখে দুখে আমার পিতার মতোই মমতার সাথে জড়িয়ে রাখবো আপনাদের। দোয়া করবেন যাতে আপনাদের খাদেম হিসেবে কাজ করে যেতে পারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে গতকা মঙ্গলবার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজেডএম আব্দুল জলিল এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, সিনিয়র সহ সভাপতি আব্দুল গফুর মিয়া, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, দেবোত্তর ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমূখ। সার্বিক তত্বাবধায়নে ছিলেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল। ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াসিম সরদার, যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজীব হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান শেখ আনোয়ারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
