স্টাফ রিপোর্টার : মালিফা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামরুল ইসলাম মনা ২৪ ডিসেম্বর রোববার বিকাল তিনটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। সে শনিবার রাত্রীতে ডিউটি শেষে ঘুমিয়েছিল এবং রোববার দুপুরে সে ঘুম থেকে না উঠায় ফাঁড়ির অফিসার/ফোর্স তার রুমে ঢুকে ডাকাডাকি করলে দেখতে পায় সে ঘুমন্ত অবস্থায় মারা গেছে। কামরুল ইসলাম ইতোপূর্বে আতাইকুলা থানার ইন্সপেক্টর তদন্ত ও আতাইকুলা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বয়স হয়েছিলো ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দশ বছরের একটি কন্যা শিশু রেখে গেছেন। অত্যন্ত সদালাপী কামরুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুলিশ সদস্যদের মাঝে। পুলিশ লাইন্স বাস্কেট বল গ্রাউন্ডে রোববার রাত সাড়ে সাতটায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পূর্বে সেখানে তার প্রতি কর্মজীবনের স্মৃতিময় শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত কথা বলেন পুলিশ সুপার আকবর আলী মুনসী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, ফোর্স এবং শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শেষে তার পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ স্কটের মাধ্যমে তার নিজ জেলা নওগাঁর উদ্দেশ্যে পাঠানো হয়। সেখানে দ্বিতীয়দফা নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
