স্টাফ রিপোর্টার : সদর আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেছেন, দেশকে এগিয়ে নিতে মানুষ আওয়ামীলীগকে ভোট দেবে। সরকারের উন্নয়নের ছোঁয়া আজকে পাবনা সদরসহ প্রতিটি জায়গাতে দৃশ্যমান। আওয়ামী লীগ ক্ষমতায় এলে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন হয়। সরকার প্রতিটি ক্ষেত্রে ভাতা প্রদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকেছে। মানুষ আজকে অপেক্ষা আছে ৭ জানুয়ারিতে নৌকা প্রতীকে ভোট দিয়ে তারা জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাবেন। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়কে নিশ্চিত করে দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধতাসহ দেশকে এগিয়ে নিয়ে যায়। শহরের মক্তবমোড়ে সোমবার দুপুরে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক প্রমূখ। স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
