আটঘরিয়া প্রতিনিধি : উপজেলার দেবোত্তর ইউনিয়নে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রুহুল আমিনকে (৪২) হাতুড়ি দিয়ে বেধরক পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছেন একদল দূর্বৃত্ত। পরে আহত রুহুল আমিনের আত্মা চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি ঘটলে চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনা ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার মতিঝিল বাজারের আক্কাস আলী রাইস মিলের সামনে। হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানা গেছে, এদিন বিকেলে দেবোত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মতিঝিল বাজার থেকে মোটরসাইকেল যোগে গোরুড়ী বাজারে যাচ্ছিলেন। ভূক্তভোগী জানান, এসময় আগে থেকে অৎ পেতে থাকা আহেদ আলী সহ ১৫-২০ জন ধারালো অস্ত্র, হাতুড়ি দিয়ে বেধরক মারপিট পিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রুহুল মেম্বারকে লাঠিসোটা, ধারালো অস্ত্র, হাতুড়ি দিয়ে মারাত্মক ভাবে হাতে, পাঁ ভেঙে দেয়া হয়েছে। সে আমার ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। যারা তাকে মেরেছে তারা জামায়াত বিএনপির দলের সাথে সম্পৃক্ত আছে। দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল কুমার সাহা বলেন, আগামী ৩১ ডিসেম্বর দেবোত্তর ইউনিয়নে নৌকা প্রার্থী গালিবুর রহমান শরীফ গালিব এর নির্বাচনী জনসভার সফল করার জন্য প্রস্তুুতি মুলক সভা শেষে রুহুল মেম্বার মোটর সাইকেল যোগে গোরুড়ী বাজারে যাচ্ছিলেন। এসময় মতিঝিল বাজারের আক্কাস আলী রাইস মিলের সামনে বিএনপির নেতা আহেদ আলী গং পথিমধ্যে হাতুড়ি, জিআই পাইপ,চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হাত,পাঁ ভেঙে দেয়া। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন এর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এরা জামায়াত বিএনপির সাথে জড়িত। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন তিনি। থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম বলেন, আহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
