স্টাফ রিপোর্টার : পাবনা-৩ আসনের নৌকার প্রার্থী মকবুল হোসেন এমপি বলেছেন, ‘আমার জীবনের শেষ নির্বাচন এটা। এর আগে পরপর তিনবার এমপি নির্বাচিত হয়েছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এবার প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন এটা আমার পাওয়া। এটা আমার দোষের কিছু নয়। তিনি উপস্থিত নেতাকর্মীদের কাছে গত ১৫ বছরের ভুলভ্রান্তির ক্ষমা চেয়ে জীবনের শেষ নির্বাচনে শেষ সুযোগ দাবী করে নৌকায় ভোট চান তিনি। বলেন, আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাহলে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে যেতে পারবো।’ গতকাল শনিবার বিকালে চাটমোহর সরকারি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সাবেক প্রচার সম্পাদক আলহাজ¦ কামিল হোসেন, চাটমোহর পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন প্রমূখ। বর্ধিত সভায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
