আটঘরিয়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফকে নৌকা প্রতীকে বিজয় নিশ্চিত করতে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪ আসনের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোবারক পান্না, সাবেক উপজেলা চেয়ারম্যান ইশারত আলী, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু, সুলতান মাহমুদ, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আলহাজ¦ শফিউল্লাহ শফি, ইকবাল হোসেন শেখ, সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার জুলি, রইচ উদ্দিন রবি, মোস্তাফিজুর রহমান মানিক, বুলবুল আহমেদ, রিপন হোসেন, প্রমূখ। এ সময় পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, কৃষক লীগের সভাপতি ইয়াকুব আলী খান, দেবোত্তর ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি মোশাররফ হোসেন, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, একদন্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম মানিক হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
