স্টাফ রিপোর্টার : ভোটকেন্দ্র দখল করে ওপেন ভোট দেয়ার ঘোষণা দেওয়া সেই আওয়ামীলীগ নেতা ভাঙ্গুড়ার মন্ডতোষ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু নিজের ভুল স্বীকার করে নি:শর্ত ক্ষমা চেয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটি পাবনা-৩ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তাজউল ইসলামের কার্যালয়ে স্ব শরীরের হাজির হয়ে তিনি শোকজের জবাব দেন। নুর ইসলাম মিন্টু বলেন, ‘কমিটি আমাকে যে শোকজ করেছিল আমি নিজে হাজির হয়ে লিখিত জবাব দিয়েছি। সেখানে জানিয়েছি আবেগ প্রবণ হয়ে ওই বক্তব্য দিয়েছিলাম। আমার ভুল হয়েছে স্বীকার করে নি:শর্ত ক্ষমা চেয়েছি।’ উল্লেখ্য, গত রোববার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় বক্তব্যে তিনি বলেছিলেন, ‘মন্ডতোষ ইউনিয়নে ভোট হবে উৎফুল্ল মনে, একমাত্র নৌকার। একমাত্র মকবুল সাহেবের নৌকার। এর বাইরে কোনো লোক কোনো এজেন্টও থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা মমিনপাড়া সেন্টার (ভোটকেন্দ্র) দখল করে রাখবো। আমরা ওপেন ভোট দেবো। আপনারা শুধু সহযোগিতা করবেন আমাদের।’ ওদের হাড়-হুড্ডি ভাইঙ্গে এই এলাকা থেকে আমরা শেষ কইরে দেবো।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
