স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার আয়োজনে পাবনা এডওয়ার্ড কলেজ প্রাঙ্গনে গতকাল সকালে বৃক্ষরোপণ করা হয় হয়। বৃক্ষরোপণ পূর্ব এক আলোচনা সভায় বাপা জেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুব সরফরাজ এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মাহবুব হাসান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুকমল কুমার সরকার, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শাহনাজ পারভীন, রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক আশেকুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মাহফুজুল বারী, প্রভাষক মরিয়ম নেছা, প্রভাষক আসমাউল হুসনা, রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইসতিয়াক হায়দার খান, এডওয়ার্ড কলেজের প্রাক্তন ছাত্র ফাহিম সিদ্দিকী, প্রাক্তন ছাত্র স্মরণ আহমেদ, এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী আজহারুল ইসলাম কৌশিক ও জাতিসংঘ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জনকারী নওশিন ইয়াসমিন খান বৃন্তি। বক্তারা বলেনÑ গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে। মানুষসহ পৃথিবীর তাবৎ প্রাণিকূল এই অক্সিজেন গ্রহণ করেই বেঁচে থাকে। তাই গাছ আমাদের পরম বন্ধু, প্রত্যেকের উচিৎ গাছ লাগনো ও এর পরিচর্যা করা। তারা আরও বলেন, একজন কুয়েতি প্রতিবছর তার বিলাসবহুল জীবন উপভোগ করতে কার্বণ উদগীরণ করে ৪০ টন, আর একজন আমেরিকান ২০ টন, অথচ এর ক্ষতিকর প্রভাব পড়ে দরিদ্র দেশগুলোর ওপর। এই ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশকে সবুজ ও সতেজ রাখতে পারি। উল্লেখ্য কলেজ ক্যাম্পাসে একটি রাবার গাছ ও কাঠবাদাম গাছ রোপণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
