ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সং¯’ার ব্যব¯’াপনায় ইয়ং টাইগার্স অনুর্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা’২০২৩-২৪ এর রাজশাহী বিভাগীয় এ গ্রুপের নিজস্ব প্রথম খেলায় পাবনা জেলা অনুর্ধ-১৪ ক্রিকেট দল ৮ উইকেটে নওগাঁ জেলা অনুর্ধ-১৪ক্রিকেট দল কে পরাজিত করে শুভ সুচনা করেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত নির্ধারিত ৫০ ওভারের এ খেলায় টসে নওগাঁ জেলা জয়লাভ করে প্রথমে ব্যাটঁ করতে নেমে পাবনা জেলা দলের বোলার দের মারাত্মক বোলিং এ ২১.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বো”চ ১৯ রান আসে অতিরিক্ত থেকে । পাবনা জেলার এস এম জোনায়েদুল ইসলাম ১৮ রানে ৪ টি এবং আশিকুর জামান জুবায়ের ও রিফাত আহমেদ সেজান যথাক্রমে ৯ ও ১৮ রানে ৩ টি করে উইকেট লাভ করে। জবাবে পাবনা জেলা ব্যাট করতে নেমে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোঃ তামিম শেখ ২৫ অপঃ ও রিফাত আহমেদ সেজান ১০ এবং অতিরিক্ত থেকে আসে ২১ রান। নওগাঁ জেলার পক্ষে শাহরিয়ার মোরশেদ ও সাইমন শাহী ১ টি করে উইকেট লাভ করে। পাবনা জেলা দলের পরবর্তী খেলা আগামী ২৩ ডিসেম্বর নাটোর ও ২৪ ডিসেম্বর বগুড়ার বিরুদ্ধে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
