স্টাফ রিপোর্টার : বিশ^ মৃত্তিকা দিবস পালিত হয়েছে পাবনায়। এবারের মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘ মাটি ও পানি: জীবনের উৎস ’’। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের জন্য বিরূপ প্রভাবের কারনে কৃষি হুমকির দিকে ধাপিত হচ্ছে, এ হুমকি মোকাবেলায় কৃষি মন্ত্রণালয়াধীন সকল বিভাগকে দক্ষতার সাথে কাজ করে যেতে হবে। অপরিকল্পিত নগরায়ন ও কৃষি জমির ব্যবহার ওপর আলোকপাত করেন। মাটির স্বাস্থ্য ভাল রাখতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউটসহ কৃষি সংশ্লিষ্ট সকল বিভাগকে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মাটিতে প্রচুর পরিমানে জৈব সার প্রয়োগ, শস্য-পর্যায় অনুসরণ, মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ, মিশ্র ফসলের চাষাবাদ বৃদ্ধিসহ চাষাবাদের আধুনিক পদ্ধতি অনুসরন করে উৎপাদন বাড়াতে হবে। তিনি এব্যাপারে কৃষকদের মাঝে মাটির স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে উপস্থিত সকলকে ব্যাপক সচেতনতা বৃদ্ধির জন্য তাগিদ প্রদান করেন। এছাড়া যারা কৃষি উৎপাদনের সাথে জড়িত চাষিদের কৃষির স্ব-স্ব বিভাগের সেবা নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জনান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ রাখতে বলেন।জেলা মৃত্তিকা স¤পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক বর্মকর্তা ড. মো: ফারুক হোসেনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ। প্রেজেন্টেশন উপস্থাপনা করেন উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা মৃত্তিকা স¤পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মামুন আল আহসান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সিদ্দিক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বৈজ্ঞানিক কর্মকর্তা এসআরডিআই কে এম নাজমুল। পরে মৃত্তিকা স¤পদ সুরক্ষায় অবদানের জন্য ২জন কৃষককে পুরস্কৃত করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা ইনষ্টিটিউট, বিএডিসি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ, কৃষি তথ্য সার্ভিসসহ কৃষি সংশ্লিষ্ট সকল বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তর অংশ গ্রহণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
