এফএনএস বিদেশ : থাইল্যান্ডে বাসের সঙ্গে একটি যাত্রীবাহী ডাবল ডেকার বাসের ধাক্কায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোর রাতে এই সড়ক দুর্ঘটনা ঘটে। থাই পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে । ব্যাংকক থেকে দক্ষিণে সোংখলা প্রদেশে যাওয়ার সময় প্রচুয়াপ খিরি খান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসে ৪৯ জন যাত্রী ছিল। বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে স্থানীয় হাট ওয়ানাকর্ন ন্যাশনাল পার্কের কাছে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে চালক ঘুমের ঘোরে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কাকতলীয়ভাবে চালক বেঁচে গেছেন। ৩৫ জন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সাওয়াং রুংরুয়েং রেসকিউ ফাউন্ডেশন। নিহতরা সবাই থাই নাগরিক কি না সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় থাইল্যান্ডে ২০২২ সালে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সড়ক দুর্ঘটনা তথ্য কেন্দ্র এ খবর জানিয়েছে। যেখানে যুক্তরাজ্যে বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭শ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। পর্যটকদের জন্য অন্যতম পছন্দের একটি জায়গা হলো প্রচুয়াপ খিরি খান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
