স্টাফ রিপোর্টার : সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে….রাজেউন)। গতকাল মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব বলেন, মঙ্গলবার বেলা তিনটার দিকে নিজ বাসায় কামাল হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নিয়ে গেলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। কামাল হোসেন মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর জেনে তার বাড়িতে ছুটে যান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওহাব, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, আমিনপুর থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুব আলী,সহ সভাপতি শাহীন চৌধুরী,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এর পরপরই মুহুর্তের মধ্যে এলাকার সর্বস্তরের নারী পুরুষ এই রাজনীতিবিদ এবং আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক কামাল হোসেন মিয়াকে এক নজর দেখার জন্য তার বাসভবনে ভীড় করেন। এ সময় শেষ বিদায় জানাতে আসা মানুষের চোখের জলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আজ বুধবার বেলা ১১ টায় আহম্মদপুর ইউনিয়নের শহীদ স্মরণীকা উচ্চ বিদ্যালয়ে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদেরকে নামাজে জানাজায় শরিক হতে পারিবারিকভাবে অনুরোধ জানানো হয়েছে এবং তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
