স্টাফ রিপোর্টার : আদালতে লিখিত ব্যাখ্যা দিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ। ব্যাখ্যায় তিনি নিজের ভুল স্বীকার করে নি:শর্ত ক্ষমা চেয়েছেন আদালতের কাছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে স্ব-শরীরে হাজির হয়ে আইনজীবির মাধ্যমে তিনি তার লিখিত ব্যাখ্যা উপস্থাপন করেন। মিজানুর রহমান সবুজের আইনজীবি অ্যাডভোকেট মকিবুল ইসলাম লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আদালতে দেয়া ব্যাখ্যায় সবুজ তার বক্তব্য ভুল হয়েছে বলে স্বীকার করেছেন এবং আদালতের কাছে নি:শর্ত ক্ষমতা চেয়েছেন। এর আগে গত ২ ডিসেম্বর চাটমোহরে এক পথসভায় ‘পাবনা-৩ আসনে মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম’ এমন বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি সবুজ। পরদিন ৩ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নজরে আসে আদালতের। পরে স্ব-প্রণোদিত হয়ে ‘নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের কারণে কেন সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে না’ তা জানতে চেয়ে তলব করে নোটিশ দেন আদালত। পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির সদস্য, যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম সোমবার সকালে তলবের নোটিশ জারী করেন। মঙ্গলবার মিজানুর রহমান সবুজকে স্ব-শরীরে অথবা তার প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দাখিলের নিদেশ দেয়া হয়। আদালত সুত্র জানায়, ছাত্রলীগ সভাপতির ব্যাখ্যা পাওয়া গেছে। সেটি নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
