এফএনএস বিনোদন: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। তিনি তার বিচিত্র কারিশমায় আলোচনায় থাকেন সবসময়। কখনও ডিগবাজি, কখনও নিজের জীবন-যাপন নিয়ে বিভিন্ন মন্তব্য তাকে ভাইরাল তকমায় রাখে। এবার জনপ্রিয় ইউটিউবার হিরো আলাম কথা বললেন তাকে নিয়ে। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন হিরো আলম। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সম্প্রতি দুবাই গিয়েছিলাম আরাভ খানের শো রুম উদ্বোধন করতে। সেখানে আরাভ আমাকে বলে, জায়েদ খান তো তোমাকে নকল করে। সে তোমার ডিগবাজিও নকল করে। তবে জায়েদ খানকে নিয়ে হিরো আলম বলেন, জায়েদ খান অবশ্য আগে এমন করতো না। ইদানীং পাগলামিটা বেড়ে গেছে। কাজের অভিজ্ঞতায় আমার সিনিয়র সে।’ হিরো আলম আরও বলেন, ‘আরাভ আমাকে এসব বললে আমি তাকে বলি, আগে আমি অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সেটা নকল করতেই পারে সে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
