এফএনএস বিদেশ : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দেশটির নারীদের প্রতি ৮ বা তার অধিক সন্তান জন্মদানের আহ্বান জানিয়েছেন। বড় পরিবার আদর্শ পরিবার নীতিকে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার ভিডিও লিঙ্কের মাধ্যমে মস্কোতে ওয়ার্ল্ড রুশ পিপলস কাউন্সিলের ভাষণে একথা বলেন পুতিন। দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সাল থেকে রাশিয়ার জন্মহার হ্রাস পাচ্ছে এবং গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটি ৩ লাখের বেশি মানুষ হতাহতের শিকার হয়েছেন। পুতিন বলেন, আগামী দশকে আমাদের লক্ষ্য হবে রাশিয়ার জনসংখ্যা বাড়ানো। আমাদের অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী চার, পাঁচ বা তারও বেশি সন্তান নিয়ে শক্তিশালী বহু-প্রজন্মের পরিবারের ঐতিহ্য রক্ষা করেছে। আসুন আমরা স্মরণ করি, আমাদের দাদা-দাদিদের আমলে অনেকেরই সাত, আট বা তারও বেশি সন্তান ছিল। তিনি আরও বলেন, ‘আসুন আমরা এই চমৎকার ঐতিহ্যগুলো রক্ষা করি এবং পুনরুজ্জীবিত করি। বড় পরিবারগুলোকে অবশ্যই আদর্শ হয়ে উঠতে হবে। এটি রাশিয়ানদের জন্য জীবনযাত্রার একটি ধারা। পরিবার কেবল রাষ্ট্র ও সমাজের ভিত্তি নয়, এটি একটি আধ্যাত্মিক ঘটনা, নৈতিকতার উৎস।’ পুরো ভাষণটি রাশিয়ার প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল এই সম্মেলনের আয়োজন করেছিলেন এবং রাশিয়ার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিয়েছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
