বিশেষ প্রতিনিধি : মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় মিলেছে। এদের মাঝে রয়েছেন পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাঁইপাই গ্রামের মোহাম্মদ ওসমান মন্ডলের ছেলে মো. আহেদ আলী (৪২)। অন্য দুজন হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষীপুর গ্রামের রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯)। আহত দুজন মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জল মৃধা (৩০)। তাদের বাড়িও পাবনা, আহতদের মালয়েশিয়ার পেনাং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৪ বাংলাদেশি। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত করেছেন। উল্লেখ্য, মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে মালয়েশিয়ায় পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হয়। জানা গেছে, নির্মাণাধীন ভবনের সকল শ্রমিকই ছিলেন বাংলাদেশী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
