স্টাফ রিপোর্টার : আগামী ৯ ডিসেম্বর শনিবার আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু, আসাদুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদের সঞ্চলনায় বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক খায়রুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজিজ এবং সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, সিভিল সার্জন দেওয়ান মো. শহীদুল্লাহ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট প্রমুখ। সভায় ৯ ডিসেম্বর সকাল পৌনে ৯টায় জেলা প্রশাসক অফিসের সামনে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, পরে মানববন্ধন এবং সাড়ে ৯টায় আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যদের মাঝে নতুন কমিটির অন্য সহসভাপতি সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মোহাম্মদ ইব্রাহীম, সহসভাপতি পাবনা কলেজের অধ্যক্ষ জু. হা. মো: আতিকুল্লাহ, সদস্য মহিলা পরিষদের সভানেত্রি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, সহ সভাপতি মাহবুবা খানম কাজল, সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, পদ্মা কলেজের সহকারী অধ্যাপক মো. আক্তার উদ্দীন এবং পাবনা প্রেসক্লাব সদস্য মনিরুজ্জামান শিপন উপস্থিত ছিলেন। সভায় দুর্নীতি বিরোধী সচেতনসতা বাড়াতে সকলকে নিজ নিজ পরিসর থেকে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
