এফএনএস বিদেশ : কাজাখস্তানের একটি হোস্টেলে আগুন লেগে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। দেশটির বৃহত্তম শহর আলমাতিতে ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। শহরের জরুরি পরিষেবা বিভাগ অনুসারে এই তথ্য পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার একটি বিবৃতিতে বিভাগটি বলেছে, “১৩ জনের মৃতদেহ পাওয়া গেছে, তাদের পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা গেছে।” ভোর সাড়ে ৫টার পর প্রাক্তন রাজধানীর কেন্দ্রে আদি শারিপভ স্ট্রিটে আগুন লাগে। বিবৃতিতে বলা হয়েছে, দমকলকর্মীরা সাত মিনিট পর একটি তিন তলা আবাসিক ভবনের সামনে পৌঁছায়। যে ভবনটিতে আগুন লেগেছিল। জরুরি বিভাগ জানিয়েছে, আগুন লাগার সময় হোস্টেলে ৭২ জন ছিলেন, যাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। সূত্র: টিআরটি ওয়াল্ড
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
