স্টাফ রিপোর্টার : দলীয় নেতাকর্মীসহ তৃণমূল পর্যায়ের হাজার হাজার মানুষের ভালোবাসাঘেরা অভ্যর্থনায় সিক্ত হলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। টানা চতুর্থবারের মতো পাবনা সদর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে গতকাল দুপুরে ফিরে আসেন পাবনাতে। নির্বাচনী এলাকার সীমান্ত আতাইকুলায় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জেলা আওয়ামীলীগ নেতারা। এরপর গঙ্গারামপুর, গয়েশপুর, পুষ্পপাড়া, জালালপুর, বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ গোলাম ফারুক প্রিন্সকে অভিনন্দন জানান। এ সময় গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীসহ পাবনাবাসীর প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে আবারো তাকে মনোনয়ন দিয়েছেন। এখানকার উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে দলের এই ক্ষুদ্র কর্মীর প্রতি আস্থা রাখায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান প্রিন্স এমপি। তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐকবদ্ধ হয়ে মাঠে নামতে হবে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে। পরে প্রিন্স এমপি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌছালে জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালসহ দলের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। দলীয় কার্যালয়ে প্রবেশ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও গাড়ির বহর নিয়ে দলের নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা বহন করে বাদ্যযন্ত্রের তালে তালে শহর মুখরিত করে গোলাম ফারুক প্রিন্সকে নিয়ে শহরে প্রবেশ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
