ভাঙ্গুড়া প্রতিনিধি : পলো উৎসবে মাছ শিকার করতে এসে মারা গেছে মিস্টার রতন (৪২) নামে এক যুবক। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রুহুল বিলে মাছ ধরার সময় মারা যায় এই যুবক। নিহত মিস্টারের বাড়ি উপজেলার মুন্ডুতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামে। সে ওই গ্রামের হোসেন প্রামানিকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিস্টার রতন সকালে পৌঁছে সবার সঙ্গেই বিলের ঠান্ডা পানিতে মাছ ধরতে নামে। সাড়ে নটার দিকে সে হঠাৎ কাঁপতে থাকে। এ সময় তার পাশের লোকজন তাকে উঠে যেতে বলে। কিন্তু সে বিল থেকে না উঠে পলো নিয়ে সবার সঙ্গে এগুতে থাকে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে সকলে ধরে বিল পাড়ে নিয়ে আসে তাকে। সেখানেই তার মৃত্যু ঘটে। মিস্টারের স্বজন ফারুক হোসেন বলেন, মিস্টার পেশায় কৃষক। ভোর বেলাতে বিলে মাছ ধরতে পলো নিয়ে যায় মিস্টার। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে মারা যায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
