নিজস্ব প্রতিনিধি : পাবনা প্রেসক্লাবের প্রয়াত কার্যকরী কমিটির সদস্য ও পাবনা রির্পোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শিবলী এবং ক্লাবের প্রয়াত সদস্য ও সাবেক সহ-সভাপতি সেরাজুল ইসলাম তোতা তাদের কর্মের মাধ্যমে সাংবাদিকদের মনিকোঠায় চিরদিন বেঁেচ থাকবেন। তাদের নীতি আদর্শ ও সততা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। শ ই শিবলী ও সেরাজুল ইসলাম তো তাদের কাজের মাধ্যমে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। যততিন কাগজ কলম আছে, রাজনীতি আছে ততদিন তিনি মানুষের মধ্যে বেঁেচ থাকবেন। তাদের মত গুনি মানুষ নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে অনুপ্রেরণা যোগাবে। গতকাল রোববার রাতে দুজনের মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের পরিচালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ। সভায় আরও বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এম আব্দুল আলিম, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মীর্জা আজাদ, সহ সভাপতি শহীদুর রহমান শহীদ, পাবনা টেলিভিশন সাংবাদিক আহবায়ক রাজিউর রহমান রুমী, ক্লাবের সহ সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস, কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, ক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সহ সম্পাদক আহমেদ হুমায়ুন কবির তপু, ক্লাব সদস্য কাজী মাহবুব মোর্শেদ বাবলা ও শফিকুল ইসলাম শিবলীর ছেলে সুহৃদ ইসলাম। পরে ক্লাবের নামাজ ঘরের ইমাম হাফেজ তরিকুল ইসলাম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
