স্টাফ রিপোর্টর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল রোববার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলকারীরা জাতীয়, দলীয় পতাকা বহন করে। এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে করতালী দিয়ে নেত্রীকে অভিনন্দন জানিয়ে শহরের রাজপথ মুখরিত করে তোলে নেতাকর্মীরা। এর আগে অনুষ্ঠিত পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এড. আব্দুল আহাদ বাবু, সাবেক প্রচার সম্পাদক আলহাজ¦ কামিল হোসেন, প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবজুসহ নেতৃবৃন্দ। উল্লেখ্য, এ মিছিল ছাড়াও বিপুল সংখ্যক মোটর সাইকেল নিয়ে বাঁশির সুর বাজিয়ে দলের নেতাকর্মীরা সারা শহর আনন্দে মুখরিত করে তোলে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
