স্টাফ রিপোর্টার : এইচএসসি পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজের ৫৫ জন শিক্ষার্থীর সকলেই সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ফলাফলে বরাবরের মতো এবারও সাফল্য অর্জন করেছে কলেজটি। কয়েকজন শিক্ষার্থীর অভিমত, ‘এত ভালো রেজাল্ট করে তাদের খুবই ভালো লাগছে। তাদের সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। এরপর শিক্ষকমন্ডলী ও কলেজ কর্তৃপক্ষের অবদান তো রয়েছেই। তাঁরা সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পাঠদান করিয়েছেন।’ পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৫৫ জন শিক্ষার্থীর সকলেই সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। এটা খুবই আনন্দের একটি খবর। আমরা সবাই খুবই খুশি। অধ্যক্ষ আরও বলেন, ‘এটা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অর্জন বা সাফল্য নয়। এই কৃতিত্বের দাবিদার প্রতিটি শিক্ষক, ক্যাডেট শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষকদের একান্ত প্রচেষ্টা, শিক্ষার্থীদের একাগ্রতা, পরিশ্রম, আর অভিভাবকদের সহযোগিতাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় পাবনা ক্যাডেট কলেজ সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। আমরা সবসময় এই প্রচেষ্টা অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
