স্টাফ রিপোর্টার : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। এর মাধ্যমে জানা গেছে আগামী ভোটে জেলার ৫ টি আসনে নৌকা বইবেন যারা তাদের নাম। ৫টি আসনে যারা মনোনয়ন পেলেন তারা হলেন, পাবনা-১ আসনে ডেপুটি স্পীকার ও জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন, পাবনা-৪ আসনে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ ও পাবনা-৫ আসনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। পাবনা-৪ পিতার আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির ছেলে ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। তিনি এবারই প্রথম দলীয় মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। গতকাল রোববার বিকেলে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত মনোনয়নের তালিকা সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এক প্রতিক্রিয়ায় দলীয় মনোনয়ন পাওয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য। চেষ্টা করবো সকলকে সাথে নির্বাচনে পাবনা-৫ আসনে নৌকার বিজয় প্রধানমন্ত্রীকে উপহার দেবার জন্য। উল্লেখ্য, জেলার ৫টি আসনে নৌকার মনোনয়ন পেতে প্রায় ৭৬ জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
