আটঘরিয়া প্রতিনিধি : প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ^রদী) আসনের নৌকার মনোনয়ন পাওয়ায় একদন্তে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজেএমডি আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদারের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় একদন্ত ক্লাব থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে ক্লাব প্রাঙ্গনে দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান, আব্দুল খালেক, রাজীবসহ ইউনিয়ন আওয়ামী লীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
