মাসুদ রানা : উপজেলার পল্লী পাঠাগার এর উদ্যোগে সদ্য প্রয়াত কবি- সম্পাদক, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা তারেক মাহমুদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোর পাঠশালার পরিচালক শহিদুল ইসলামের তত্বাবধায়নে শুক্রবার সড়াবাড়িয়াস্থ পল্লী পাঠাগার চত্বরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় বক্তব্য দেন তারেক মাহমুদের পিতা ইয়াছিন মাস্টার, কবি মাছুম হাসান, কবি রাশেদুল ইসলাম, সিরাজগঞ্জ আবেগ পাঠ চক্রের সভাপতি কবি এসএমএ হাফিজ, নাটোরের কবি আহমেদ টিকু, বাচিক শিল্পী খ.ম তুহিন আকতার, কবি জাহিদ সুবহান, লেখক মরিয়ম বেলারুশি, কবি শফিকুল ইসলাম লিটন, সাংবাদিক ফয়সাল মাহমুদ পল্লব প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন লেখক মো: শফিউল্লাহ শফি। স্মরণ সভায় কবি তারেক মাহমুদের বইগুলো পল্লী পাঠাগারের একটি নির্দিষ্ট স্থানে রেখে তারেক মাহমুদ স্মৃতি কর্নার নামে একটি কর্নার উদ্বোধনের পরিকল্পনা গ্রহন করা হয়। এ ছাড়াও পাবনার আগামি একুশে বই মেলায় আটঘরিয়ার সকল লেখকদের বই নিয়ে একটি স্টল নেওয়ার পরিকল্পনা গ্রহন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কবি তারেক মাহমুদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য কবি-অভিনেতা পরিচালক তারেক মাহমুদ গত ২৬ অক্টোবর ৪৯ বছর বয়সে মৃত্যুবরন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
