স্টাফ রিপোর্টার : পেশাদার মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। রাতেই তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, পাবনা পৌর সদরের গোবিন্দা মহল্লার আব্দুল মান্নানের ছেলে আশিক ওরফে পাপ্পু ওরফে নিরব (২৭) ও সদর উপজেলার জোতকলসা পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মাহফুজুর রহমান রানা (৩০)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, শুক্রবার বিকেলে পাবনা সদর উপজেলার মালিগাছা এলাকা থেকে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ বিষয়ে তিনি সদর থানায় অভিযোগ দেন। পরে রাতেই অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্য আশিক ও রানাকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে শনিবার দুপুরে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
