এফএনএস স্পোর্টস: মাত্র ১৫ বছর বয়সেই এসি মিলানের মূল দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড ফ্রান্সেসকো কামার্দা। আজ শনিবার রাতে ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে এই কিশোরকে। দলের মূল দুই ফরোয়ার্ড অলিভিয়ার জিরু ও রাফায়েল লেয়াও ইনজুরির কারণে ছিটকে গেছেন। খেলতে পারা নিয়ে শঙ্কায় আছেন আরেক ফরোয়ার্ড নোয়াহ ওকাফোর। তাদের অনুপস্থিতিতেই ১৫ না পেরোনে কিশোরকে ডেকেছেন স্তেফানি পিওলি। মিলানের বয়সভিত্তিক দলে দুর্দান্ত ফর্মে আছেন কামার্দা। যুব চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে করেছেন তিন গোল। সবমিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ৭ গোল। সবমিলিয়ে এখন পর্যন্ত যুব ফুটবলে ৪০০-এর বেশি গোল করেছে সে। ফিওরেন্তিনার বিপক্ষে যদি মাঠে নামার সুযোগ পান তবে এসি মিলান এবং ইটালিয়ান লিগের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচ খেলার রেকর্ড গড়বেন এই কিশোর। বয়স ১৬ না হওয়ায় এখনো এসি মিলানের সঙ্গে পেশাদার চুক্তি করতে পারেননি কামার্দো। তবে এই কিশোরকে খেলাতে আঞ্চলিক ফুটবল কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন ছিল মিলানের। সেটা অবশ্য পেয়ে গেছে। লোমবার্দি আঞ্চলিক কমিটি তাঁকে ম্যাচ খেলাতে মিলানকে অনুমতি দিয়েছে। আগামী বছরের মার্চে ১৬ তে পা দিবেন কামার্দো। তখন তাঁর সঙ্গে পেশাদার চুক্তি করতে পারবে এসি মিলান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
