এফএনএস বিনোদন: ১৯৭৬ সালের ২২ নভেম্বর ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে’-চারণ কবি মুকুন্দ দাসের অভয়বাণীকে কণ্ঠে ধারণ করে যাত্রা শুরু করে সাংস্কৃতিক সংগঠন ঋষিজ। এদেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে এ সংগঠনটি বিশেষ ভূমিকা রাখছে। পথচলার সাফল্যের স্মারক হিসেবে ৩ গুণীকে সম্মান জানিয়ে গতকাল শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে সংগঠনটি। এবারের ঋষিজ সম্মাননা পাওয়া ৩ গুণী হলেন- সংগীত ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিমির নন্দী, অভিনয়ের জন্য অভিনেত্রী ডলি জহুর এবং শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য সৌমিত্র শেখর। এই অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা আসাদুজ্জামান নূর ও নাট্যজন মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সুরাইয়া আলমগীর। গানের সুরে, কবিতার ছন্দে ও নৃত্যের নান্দনিকতায় সাজানো অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত প্রয়াত বরেণ্য কবি আসাদ চৌধুরী, প্রয়াত শিল্পী ফকির আলমগীর ও প্রয়াত শিল্পী বুলবুল মহলানবীসকে। এ উপলক্ষে বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে। সংগীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
