স্টাফ রিপোর্টার : বনমালী শিল্পকলা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রের নিজস্ব মঞ্চে গতকাল সন্ধ্যায় আফা ইনষ্টিটিউটের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক শাস্তি। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্টপোষকতায় রাঁধুনী নিবেদিত এ নাটকের সমন্বয়কারী ছিলেন অ্যাড. আব্দুল হান্নান শেলী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন বীরু মুখোপাধ্যায়। পরিচালনা করেন আশরাফ হোসেন রবি ও আব্দুল লতিফ। নাটকটিতে অভিনয় করেন আশরাফ হোসেন রবি, ফরহাদ আব্বাস বাবুল, আব্দুল লতিফ, চুমকী, তানহা, আলী আহসান বক্তার, মিঠু, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হক সাব্বির, আজাদ হোসেন, মিজানুর রহমান মিজান, আশিকুল আলম তমাল, অনুজা সাহা এ্যানি, স্বপন চন্দ্র দেবনাথ, ইদ্রিস আলী, উত্তম চন্দ্র দাস ও শাহিন সাদিক। শুরুতেই স্বাগত বক্তব্য দেন বনমালীর সাধারন সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ ও নাট্যব্যাক্তিত্ব আব্দুল হান্নান শেলী। নাটকটির উদ্বোধন করেন আফার প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. কামরুজ্জামান এবং সমাপনীতে সম্মানিত অতিথি থেকে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন। কারিগরি সহযোগিতায় ছিলেন মতিনুর আলম সবুজ, ফিরোজ আলম স্বপন, মারুফুর রহমান, রুমন, শিরোন, ইসাহক ও আছাদ। আফার শিল্পীদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, অসংখ্য দর্শক নাটকটি উপভোগ করেন। উল্লেখ্য, নাটকটির শুরুতে আফা ইনষ্টিটিউটের পরিচালক জেলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক মরহুমা নাছিমা আশরাফের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
