স্টাফ রিপোর্টার : হাইকোর্টের বিচারপতিকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে ৫ মাসের কারাদন্ড দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার (২২ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লার বেঞ্চ কারাদন্ডের এ আদেশ দেন। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবকে গ্রেফতার করা করা হয়। হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা দিতে হাবিবকে গত ১৫ অক্টোবর তলব করেন হাইকোর্ট। একইসাথে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। আদালতে হাবিবকে ৬ নভেম্বর হাজির হতে বলেছিল। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় ৮ নভেম্বরের মধ্যে তার বর্তমান অবস্থান জানতে চায় হাইকোর্ট। গতকাল পুলিশ তাকে আদালতে হাজির করে। আদালতে বিএনপি নেতা হাবিব বলেন, টেলিভিশন টকশোতে তিনি যা বলেছেন তা নেত্রীর প্রতি আবেগ থেকে বলেছেন। এজন্য শত বছরের সাজা হলেও তিনি ভয় পান না। আদালত সব শুনে হাবিবকে পাঁচ মাসের জেল দিয়ে কারাগারে পাঠান। তবে রায় ঘোষণার একপর্যায়ে বিচারপতির সাথে বাক-বিতন্ডায় জড়ান বিএনপির আইনজীবী নেতারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
