এফএনএস বিনোদন: ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নতুন ছবির নাম ‘এষা মার্ডার’। কপ ক্রিয়েশনস ও বিঞ্জ অ্যাপের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন সানী সানোয়ার। গত মঙ্গলবার বনানীর একটি রেস্টুরেন্টে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা সানী সানোয়ার। ‘রেহানা মরিয়ম নূর’-এর পর বাঁধন যেসব ছবি ও ওয়েব ছবি করেছেন, তাতে তাঁর প্রতি ভক্ত-দর্শকদের আগ্রহ ক্রমেই বেড়েছে। ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’, ‘গুটি’ ও বলিউড ছবি ‘খুফিয়া’র পর কোন ছবি হাতে নেন বাঁধন, সেটির প্রতি আগ্রহ ছিল সবার। নারীপ্রধান গল্পের ছবি ‘এষা মার্ডার’-এ বাঁধন ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ অনেকে। বাঁধন বলেন, ‘গল্পটি নারীশক্তির কথা বলবে। রয়েছে থ্রিলারে জমজমাট আয়োজন। আশা করি দর্শকরা হতাশ হবেন না।’ পরিচালক জানালেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
