স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ ম্যানেজিং কমিটি কর্তৃক সাময়িক বরখাস্তের প্রতিবাদ এবং অবিলম্বে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ¦ নওশের আলী মন্টু, সহ-সভাপতি আলহাজ¦ আফজাল হোসেন,বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, সেন্টাল গার্লস স্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হেলেনা খাতুন, ইমাম গাজ্জালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানা, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আক্তারুজ্জামান জর্জসহ আরো অনেকে। বক্তারা অবিলম্বে অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ এর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের জোরালো দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
