মহসীন মল্লিক : বেড়া উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশরেদুল ইসলাম। তিনি বলেন, সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলার সম্ভাব্য সব জায়গায় এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি বলেন এসডিজি ধারাবাহিকভাবে পূরণের লক্ষ্যে এই সেবা ও প্রচার সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷তিনি জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে এই সেবা ও প্রচার সপ্তাহ সঠিক ভাবে পালন করবার জন্য পরামর্শ প্রদান করেন। এখানে উল্লেখ্য যে চলতি মাসের ২৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত এই সপ্তাহ পালন করা হবে। বেড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, শুধু নিয়ম মাফিক পরিবার পরিকল্পনা সেবাই নয় বাল্যবিবাহ প্রতিরোধে এই সপ্তাহে ব্যাপক প্রচারণা চালানো হবে। বেড়া উপজেলাতে ৪০% পদ এই বিভাগে এখনো শুন্য রয়েছে, যে কারণে বিভাগীয় কাজকর্ম করতে অসুবিধায় পড়তে হচ্ছে। স্বাগত বক্তব্য দেন ডা. কায়সার আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেড়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নানসহ কয়েকজন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
