এফএনএস স্পোর্টস: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজে আবার জাতীয় দলের ম্যানেজার হিসেবে ফিরছেন নাফিস ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে, এই সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক এই ক্রিকেটার। বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজার হিসেবে ছিলেন না নাফিস। আলোচনা ছিল- অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়াতে ভারত বিশ্বকাপে যাওয়া হয়নি তাঁর। দায়িত্ব ছাড়তে হয়েছিল বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাঝে। এবার নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আবার ফিরছেন তিনি। এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে গতকাল মঙ্গলবার ঢাকায় ফিরেন বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। আসছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও। গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দলও। আজ বুধবার সকালে সিলেটের উদ্দেশে রওনা করবে সফরকারীরা। বাংলাদেশ দল সিলেটে যাবে আ বুধবার রাতে। এই সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রবেশ করবে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথমটি সিলেটে, ২৮ নভেম্বর।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
