স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ জেলা বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এতে বলা হয়েছে, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে আহুত হরতাল কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমোদনক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ^াসের মাধ্যমে প্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে পাবনা জেলা বিএনপির ডাকে বৃহস্পতিবার পাবনাতে এই হরতাল পালন করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
