আটঘরিয়া প্রতিনিধি : এসএসসি, এইচএসসি পরীক্ষায় গত বছর জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এবং পাবলিক বিশ^বিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা ও সাধারণ শিক্ষা বৃত্তিসহ বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সকালে আটঘরিয়া সিসিডিবি মাইক্রোফিনান্স এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আটঘরিয়া এলাকার সমন্বয়কারী হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিডিবি এমএফপি ঢাকা জোনের জোনাল ম্যানেজার রঞ্জিত কুমার সাহা, সিসিডিবি এমএফপি রাজশাহী জোনের ম্যানেজার আবু সাঈদ, মাইক্রোফিন্ন্সের কর্মসুচির প্রধান সোলায়মান সিদ্দিক, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিসিডিবি শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন। উক্ত অনুষ্ঠানে এসএসসিতে ২২ জন প্রত্যেককে ৪ হাজার টাকা, এইচএসসিতে ১০ জনকে ৫ হাজার টাকা, এবং বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ৩ জন প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৩৫ জনকে সম্মাননা ক্রেস্টসহ শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
