স্টাফ রিপোর্টার : স্তন ক্যানসার সচেতনতামুলক মাস উপলক্ষে স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পাবনায় কর্মরত স্কয়ার গ্রুপের বিভিন্ন প্লান্টের ১২৭ জন নারী সহকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামুলক অনুষ্ঠান। গতকাল দুপুরে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক। বক্তব্য দেন স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান। এসময় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক মো: আবু তাহের, মানব স¤পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্দুল হান্নান, ব্যবস্থাপক হারুন অর রশিদ, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের মানব স¤পদ বিভাগের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সজিকিউটিভ সরকার শিবলী শরীফসহ স্কয়ারের গ্রুপের বিভিন্ন প্লান্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যানসার সচেতনতা নিয়ে নারী সহকর্মীদের সাথে মতবিনিময় করেন প্লান্ট চিকিৎসক ডা. সেজুতি তাসনিম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
