এফএনএস বিনোদন: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। একের পর এক ছবি দিয়ে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। গেল বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন এই নায়িকা। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সম্প্রতি তার দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে। মন খারাপের একটি ছবি পোস্ট করে মিম ক্যাপশনে লেখেন, পরাণের ‘অনন্যা’ অথবা দামালের ‘হাসনা’র মতো চরিত্রগুলো করার পেছনে মূল লক্ষ্য ছিল নতুন কিছু করার। তিনি আরও লেখেন, কিন্তু আজকাল আমার ক্যারেক্টারগুলোর মধ্যে নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না। আমি চাই এমন কিছু করতে যা দিয়ে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি। প্রসঙ্গত, সম্প্রতি মিম নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন। ‘দিগন্তে ফুলের আগুন’ নামের এই চলচ্চিত্রে মিম অভিনয় করেছেন লেখক, গবেষক, শিশুসংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে। আর এই ছবিতে তার স্বামী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। ছবিটির পরিচালক ওয়াহিদ তারেক।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
