স্টাফ রিপোর্টার : সদরের হেমায়েতপুর ইউনিয়নের দক্ষিন চর শিবরামপুরের বাসিন্দা বাউল শিল্পী নুরুল ইসলাম সরকার ওরফে নুরুল বাউলের বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। গত ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত কয়েকদফা তার বাড়িতে প্রবেশ করে গবাদিপশুসহ প্রয়োজনীয় জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যায় দূর্বৃত্তরা। একই দুর্জনেরা গত ১৫ অক্টোবর নুরুলের পৈত্রিক সম্পত্তিতে জোর করে প্রবেশ করে মেহগনি গাছ, কলা গাছ, পেপে গাছ ও কাঁঠাল গাছ কেটে ফেলে, শুধু তাই নয় সেখানকার তার ভিটের মাটিও কেটে নিয়ে যায় তারা। গত ১৩ মে সকালেও একই কায়দায় গাছ কেটে নিয়ে গেছে একই চক্র বলে অভিযোগ নুরুল বাউলের পরিবারের। এসব দুর্জনেরা নুরুল বাউলকে উক্ত জমির ওপরে যেতে নিষেধ করে দিয়েছে এবং সেখানে গেলে তাকে প্রাণনাশ করা হবে বলে শাসিয়েছে। ভীত সন্ত্রস্থ অবস্থায় থাকেন নুরুল, বাড়ি যেতে পারেন না দীর্ঘদিন। সেখানে তার বৃদ্ধা অসুস্থ মা অবস্থান করেন। মাঝে মাঝেই এসব দুর্জন সেখানে গিয়ে ভীতির সঞ্চার করার কারনে তার বৃদ্ধা মা সব সময়ে তটস্থ থাকেন ভয়ে। পৈত্রিক জমি থেকে তাকে উচ্ছেদের চেষ্টার অংশ হিসেবে ২০২১ সালের সেপ্টেম্বরে নুরুলকে একটি হত্যা মামলার আসামী হিসেবে জড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ তার পরিবারের সদস্যদের। জামিনে আছেন বাউল নুরুল সরকার। গ্রামে যেতে পারেন না তিনি, শহরে ভাড়া থাকেন বহুদিন। তিনি একজন সাধুতত্বের সঙ্গীত শিল্পী। কুষ্টিয়া লালন একাডেমি, পাবনা থিয়েটার ৭৭, পাবনা ড্রামা সার্কেল, আরশি নগর বাউল সংস্থা, সিংগা বাজার বাউল ক্লাব, সোনার বাংল মা একাডেমি, আঞ্চলিক বাউল সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িয়ে আছেন। এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদেও রয়েছেন তিনি। নুরুল বাউলের বাড়িতে হামলা লুটপাট ও তার জমি থেকে বিভিন্ন সময়ে গাছ কেটে নেবার তীব্র নিন্দা জানান পাবনা থিয়েটার ৭৭ এর সাধারন সম্পাদক আবুল কাশেম, সোনার বাংলা মা একাডেমির পরিচালক নৃত্য প্রশিক্ষক সুমন আলী, আরশি নগর বাউল সংস্থার সভাপতি ফকির আবুল শাহ, আঞ্চলিক বাউল ফকির সংস্থার সভাপতি আবুল ফকির, সাধারন সম্পাদক আলাউদ্দিন আমিন, লালন একাডেমির সাধারন সম্পাদক সেলিম খান, সিংগা বাজার বাউল ক্লাবের সভাপতি খালেক মাষ্টার ও সাধারন সম্পাদক আজিমুদ্দিন, কুলনাশা বাউল সংস্থার সভাপতি রাজিব বাউল, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম। তারা অবিলম্বে নুরুল বাউলের পরিবারের ওপরে নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপার ও র্যাবের কোম্পানী কমান্ডারসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বীনিতভাবে অনুরোধ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
